শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা আরো বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে। তবে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। মারা গেছেন দুই হাজার ৪৯৫ জন। আর আক্রান্ত হয়েছেন ১২ লাখ ১৬ হাজার ৩৭২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৭৭ লাখ পাঁচ হাজার ৮৩৬ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৬৭ হাজার ৬১ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ১৫ লাখ ২১ হাজার ৪৮৯ জন।

এর আগে বুধবার আক্রান্ত হয়েছিলেন ১২ লাখ ৩৩ হাজার ৯৩২ জন। আর মারা গিয়েছিলেন দুই হাজার ৯৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৪৬৩ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৪ হাজার ৫৫৭ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২৭০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৬৮০ জন। ছয় লাখ ৭২ হাজার ৮২৯ জন মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ