মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফরিদপুরের ভাঙ্গায় ১৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে বুধবার রাত সাড়ে তিনটার দিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৭টি প্যাকেট হতে ১৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদরপুর উপজেলার আইজুদ্দিডাঙ্গী গ্রামের আব্দুর রাজ্জাক, ফরিদপুর সদর থানার ইমরান ও জয়দেবপুরের শরীফ খান।

এই বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি (তদন্ত) আবু তাহের সাংবাদিকদের জানান, রাত সাড়ে তিনটার দিকে এসআই জুয়েল ও পরিতোষ এর নেতৃত্বে পুলিশের টহল চলাকালে চান্দ্রা-ঘারুয়া ইউনিয়নের কালামৃধা সড়কের রশিবপুরা গ্রামের পাশে একটি মাইক্রোবাসের পাশে দাড়িয়ে থাকা এক যুবককে জিজ্ঞাসা করে এত রাতে কি করছে?

পুলিশের উত্তরে ওই যুবক জানায়, ঢাকার এয়ারপোর্ট থেকে একজন যাত্রীকে নামাতে ভাঙ্গার ভাড়া নিয়ে এসেছে। এসময় যুবকের গতিবিধি দেখে বিষয়টি পুলিশের কাছে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করতেই ওই যুবক একটি বস্তা হাতে নিয়ে গ্রামের পাটক্ষেতের দিকে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে।

পরে পুলিশ সদস্যরা যুবকের পিছনে নিয়ে তাকে ধাওয়া করতে থাকে। এ সুযোগে ঘটনাস্থল থেকে মাইক্রোবাস চালক গাড়ি নিয়ে সটকে পরে। একটি পর্যায়ে গাঁজার বস্তাসহ মাদক কারবারী ইমরানকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে ওপর দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ