সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জন মারা গিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) মক্কায় মারা যান ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার (৫৯)।

তার পাসপোর্ট নম্বর- EF0852839। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৯ জন পুরুষ ও চারজন নারীসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ১১ জন, মদিনায় দুজন ও জেদ্দায় এক হজযাত্রী মারা গেছেন।

তারা হলেন- ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জ কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নঁওগার মো. আব্দুল মোত্তালিব এবং সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার।

হজের বুলেটিনে বলা হয়, এবার হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন। এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৩০ হাজার ৩৬৩ জন হজ যাত্রী পরিবহন করেছে। সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটের মাধ্যমে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটের মাধ্যমে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী পরিবহন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ