সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

টোলের নতুন রেকর্ড পদ্মা সেতুতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু দিয়ে শুক্রবার রেকর্ড পরিমাণ ৩১ হাজার ৭২৩টি যান পারাপারে আয় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, যা উদ্বোধনের পর এ পর্যন্ত টোল আদায়ে রেকর্ড।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টা থেকে শুক্রবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে এই টোল আদায় হয়।

সেতুতে যান চলাচল শুরু পর এদিনই সর্বোচ্চ টোল উত্তোলন হয়েছে। এই সময়ে মাওয়া প্রান্তে ১৯ হাজার ৬৬৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। আর জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

ঈদ সামানে রেখে প্রতিদিনই আগের দিনের রেকর্ড অতিক্রম করছিল। প্রথম ১২ দিনে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি যান পদ্মা সেতু পারাপার হয়।

এর আগের রেকর্ড ছিল গত শুক্রবার (১ জুলাই) ৩ কোট ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের প্রথম দিনে পদ্মা সেতুর উভয় প্রান্তে ৫১ হাজার ৩১৬টি যান পারাপার হয়েছে। উভয় প্রান্তে প্রথম দিনের টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি যানবাহনে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে প্রথম দিন ২৪ হাজার ৭২৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

দ্বিতীয় দিন ২৭ জুন মাওয়া প্রান্তে ২২ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ১০ হাজার ৫৯৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় ১ কোটি ৫ লাখ ১০ হাজার ৯০০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ১৮৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৫০ টাকা।

২৮ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪৯৩টি যান পারাপারের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪৫০টাকা।

২৯ জুন উভয় প্রান্তে ১৪ হাজার ১০৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৯৮৯টি যানবাহনের বিপরীতে ৯৫ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ১১৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ৯৭ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা।

৩০ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা। মাওয়া প্রান্তে ৭ হাজার ৫১৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ৪১ হাজার ৪৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৮৯৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৯৬ লাখ ৫১ হ