মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাস-অ‌টোভ্যানের সংঘ‌র্ষে টাঙ্গাই‌লে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাই‌লের ধনবা‌ড়ি বাস ও অ‌টোভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চারজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৮ জুলাই) রাত ১২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অ‌টোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম (২২), সাইফু‌লের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রা‌মের ফজলুলের ছে‌লে হাসান (১৯)।

ধনবা‌ড়ির থানার ডিউ‌টি অ‌ফিসার এএসআই আ‌শিকুজ্জামান জানান, জামালপুর থে‌কে ঢাকাগামী এক‌টি বা‌সের সঙ্গে বিপরীত দিক থে‌কে আসা অ‌টোভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থ‌লেই অ‌টোভ্যানের চালকসহ দুইজ‌নের মৃত্যু হয়।

এ সময় গুরুত্বর আহত হন আ‌রেও দুইজন। তা‌দের উদ্ধার ক‌রে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চি‌কিৎসক তা‌দের মৃত‌ ঘোষণা ক‌রেন।

তি‌নি আ‌রেও জানান, ময়নাতদন্ত ছাড়া রা‌তেই নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ