মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের দীঘিনালায় ক্যাম্প পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নের সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও ফোর ইস্ট বেঙ্গল দীঘিনালা জোনের পাংখোয়াা পাড়া সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।

রোববার (১০ জুলাই) রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সিক্স বেঙ্গল জোন পরিদর্শনকালে সেনা সদস্যের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন তিনি।

বেলা ১২টায় সেনাপ্রধান বাঘাইহাট জোনে আসলে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।

এসময় সেনাপ্রধান বলেন, দেশের সীমারেখায় সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বের খাতিরে ঈদের দিন পরিবার পরিজন থেকে দূরে আছেন অনেক সেনাসদস্য। উৎসবের দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি তাদের কাজে উৎসাহ জোগাবে।

সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং দীঘিনালা জোনে সেনা সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।

এ সময় সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল-মামুন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ