মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বন্যায় ক্ষতিগ্রস্ত আলেম ও শিক্ষার্থীদের মাঝে জমিয়তের নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় ইতালী জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমীন তালুকদার এর অর্থায়নে কানাইঘাট উপজেলার দুইশত বন্যার্ত উলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার (১২ জুলাই) কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজার রহমান কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুল আজীজ বন্দরবাড়ীর সভাপতিত্বে মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা নজরুল ইসলাম এর যৌথ পরিচালনায় হাফিজ আব্দুল্লাহ নাদিম এর তেলাওয়াতের মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাইখুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও. জয়নাল আবেদীন, মাওলানা হাবীবে রাব্বানী চৌধুরি,মাওলানা ফয়সল আহমদ জালালাবাদী, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী,রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম,লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দীন, হা.মাওলানা ফখর উদ্দীন,মাওলানা হাবীব আহমদ মাসুম, মাওলানা নজরুল ইসলাম আকুনী,আব্দুল কাদীর,মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা আব্দুল মালিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ