মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে মাছ ধরার সময় ঝড়ো বাতাসে নৌকা ডুবিতে মুফতি বদরুল আলম (৪৫) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি পাটলি মাদরাসার শিক্ষক ছিলেন।

নিহতের চাচাতো ভাই তাজ উদ্দিন জানান, বুধবার রাতে মুফতি বদরুল আলম ও তার চাচাতো ভাই মুফতি রশিদ আহমদ জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের চানপুরচক গ্রামের বিলেরচক হাওরে মাছ ধরতে যান। রাত সাড়ে ৮ টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়।

এ সময় মুফতি রশিদ আহমদ সাতার কেটে তীরে ওঠতে পারলেও হাওরের পানিতে ওই মাদরাসা শিক্ষক ডুবে মারা যান। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ জানান, হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও স্বজনরা রাতে হাওর থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ