মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের মধ্যে বিরোধ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আকতার মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

নিহত আকতার মিয়া উপজেলার গুনিয়াউক ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে ফুলতারা (২৫), নূর আলম (৫০), সালমা (৩৫), আরশা (২১), নুশরাত (৩), সুফিয়ান (১০), বকুল (২৫), সাজ্জাদ (২৭) ও দুলাল মিয়াসহ (৩৭) আরও কয়েক জন রয়েছে।

নিহত আকতার মিয়ার পরিবারের সদস্যেরা বলছেন, চাচাতো ভাই দুলাল মিয়ার সঙ্গে আকতারের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল রোববার রাতে বাগ্‌বিতণ্ডার মধ্যে দুই পরিবারের সদস্যেরা দা-লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পরিবারের নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে তাদের মধ্যে আকতার মিয়া ও দুলাল মিয়াসহ ১১ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দিনগত রাত ১টার দিকে আকতার মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ