সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ব্যান্ডেজের উপর কিভাবে মাসেহ করবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার পরিচিত একজন গাড়ি এক্সিডেন্ট করে। সে তখন বাম পায়ের নিচের অংশে আঘাত পায়। ডাক্তার তার পায়ের গোড়ালিসহ এর উপরের কিছু অংশ ব্যান্ডেজ করে দেয়।

এই অবস্থায় তার ৬/৭ দিন অতিবাহিত হয়। সে ঐ কয়দিন অযু করার সময় ক্ষতস্থান ছাড়া বাকি অংশ ধুলেও ব্যান্ডেজের উপর মাসেহও করেনি। এভাবে তার অযু কি সহীহ হয়েছে? এবং এই অযু দ্বারা সে যে কয় ওয়াক্ত নামায পড়েছে তা কি আদায় হয়েছে?

উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে পায়ের গোড়ালির যে অংশটুকু ধোয়া সম্ভব হয়নি ভেজা হাত দ্বারা তা মুছে দেওয়া ক্ষতিকর না হলে অযু করার সময় তা মুছে দেওয়া জরুরি ছিল।

সুতরাং মাছেহ করা সম্ভব হওয়া সত্ত্বেও যদি তা না করে থাকে তাহলে তার অযু হয়নি। এভাবে সে যে কয়দিন নামায পড়েছে তাও আদায় হয়নি। ঐ নামাযগুলো আবার পড়ে নিতে হবে। বাদায়েউস সনায়ে ১/৯০; আলবাহরুর রায়েক ১/১৮৫; রদ্দুল মুহতার ১/২৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৫।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ