মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাস্তার মাঝে থেমে গেল মাইক্রো, বাসের ধাক্কায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চাকা পাংচার হয়ে রাস্তার মাঝে থেমে যায় মাইক্রোবাস। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান ও নুরুল আমিন। এরা সবাই গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি আলী আরশাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া উভয় গাড়ির ১২ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম বলেন, পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল মোল্লা পরিবহণের একটি বাস এবং ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এলে মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়।

এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে ৪ জন এবং বরিশাল মেডিকেলে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, বাসচালক বা হেলপার কাউকেই আটক করা যায়নি। তবে বাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ