মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মহেশখালীতে সাঁড়াশি অভিযান, ৩২ আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী থানার সাড়সি অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অস্ত্র, মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার তদন্ত ওসি আশিক ইকবাল।

সূত্রে জানা যায়, ২১ জুলাই রাত ৯ টা থেকে ২২ জুলাই সকাল ৮ টা পর্যন্ত মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকটি ইউনিট ভাগ করে পুলিশ অভিযান চালিয়ে মহেশখালী পৌরসভার দাসিমাঝি পাড়ার শাহানা ও কামালের বাড়ি থেকে ২২২ পিস ইয়াবা ও ৩০ লিটার মদসহ ৩ জনকে ও মাতারবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জনকে এবং অন্যান্য ইউনিয়ন থেকে ২৮ জনকে গ্রেফতার করা হয় এবং শাপলাপুরের পাহাড়ের গহীন থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা অপহরণ, শিশু ধর্ষণ,মাদক অস্ত্র ও বিভিন্ন হত্যা চেষ্টার আসামি বলে জানা যায়।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল বলেন, মহেশখালী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৩২ আসামিকে গ্রেফতার করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২টি অস্ত্র, ৩০ লিটার মদ, ২৫০ গ্রাম গাঁজা, ২২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়৷ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ