শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

দেশে ফিরলেন ২৮ হাজার ৫১৭ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৮ হাজার ৫১৭ জন।

মঙ্গলবার (২৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এবার হজে গিয়ে এ নিয়ে ২৩ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও সাতজন নারী।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ৭৭টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৩৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

-এএ