মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাতিয়ায় মাছ ধরা ট্রলার ডুবি, ১৮ জেলেকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী হাতিয়ায় এমভি আয়েশা নামে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারটি এখনও নিখোঁজ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।

এমভি আয়েশা নামে ট্রলারটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী খালের। এর মালিক জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোকন।

ট্রলারের মালিক খোকন জানান, ট্রলারটি সাগর থেকে ঘাটে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এটি। পরে পাশে থাকা অন্য একটি ট্রলারে করে তাদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। দুর্ঘটনার কবলে পড়া ট্রলারে ১৮ জন ছিল। মঙ্গলবার দুপুরে ঘাট থেকে আরও দুইটি ট্রলার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এটি উদ্ধার করার জন্য।

সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন জানান, সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে প্রবল জোয়ারের স্রোতের মুখে পড়লে উল্টে যায় এটি। পরে সাঁতার দিয়ে জেলেরা সবাই অন্যান্য ট্রলারে গিয়ে ওঠে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, সাগরে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনাটি ট্রলারের মালিক মোবাইলে আমাকে বলেছেন। আমরাও খোঁজখবর নিচ্ছি। তবে কোনো হতাহতের ঘটনা আছে কি না, এখনও নিশ্চিত হতে পারিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ