শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুদ্রাবাজার স্বাভাবিক রাখতে চলতি অর্থবছরের প্রথম মাসেই ১০০ কোটির বেশি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে প্রতি ডলারের দাম রাখা হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সা।

সূত্র জানিয়েছে, এক মাসে রিজার্ভ থেকে এ পর্যন্ত ১০৮ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। মূলস্তরে ডলার বিক্রির কারণেই কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে রিজার্ভ ৩৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। যা দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা একটু কম-বেশি হবেই। কিন্তু আমাদের নানা লোকজন রয়েছে যারা এটা নিয়ে নানারকম মন্তব্য ও গুজব ছড়াচ্ছে।

এদিকে, বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের কাছে ডলার বিক্রি করেছে ৯৪ টাকা ৭৫ পয়সা থেকে ৯৪ পয়সার মধ্যে। তবে এখনেও লাগামহীন অবস্থা খোলা বাজারে।

খোলা বাজারে ১১০ টাকা থেকে ১১২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ডলার। এদিকে অস্থির ডলার বাজার নিয়ন্ত্রণ ও কারসাজি বন্ধে বাংলাদেশ ব্যাংক অভিযান পরিচালনা শুরু করেছে।

উচ্চ আমদানি ব্যয়ের কারণে কয়েক মাস ধরে অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। এ সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম ছাড়ায় ১১২ টাকা। ব্যাংকেও ডলারের দাম ছাড়ায় একশ টাকা।

-এএ