শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

‘মেগা লুটপাটের ফলে অর্থনীতি আজ শংকটাপন্ন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকার কারণেই গণমুখী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসির লোক দেখানো সংলাপে অংশগ্রহণ করেনি। দেশের মানুষের আগ্রহের জায়গা হল নির্বাচনকালীন সরকার নিয়ে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা মনে করি দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আমাদের দেশে নেই।

শুক্রবার বিকেল ৩টায় গুলিস্থানের কাজী বশির মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই আরও বলেন, দেশ প্রতিনিয়তই চরম সংকটের দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংবিধানিক সংকট প্রকট আকার ধারণ করছে। মেগা মেগা উন্নয়নের নামে মেগা লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ সংকটাপন্য।

তিনি বলেন, দেশের অর্থ লুটপাট, অপচয় ও বিদেশে অর্থ পাচারে দেশের অর্থনীতি মারাত্মক সংকটে। বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ের নামে দেশের মানুষের ভোগান্তি আজ চরম পর্যায়ে পৌঁছেছে। তাই আমরা মনে করি শুধু সাশ্রয় নয়; বিদ্যুতের টেকসই উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সরকার বিভিন্ন ক্ষেত্রে তথ্য নিয়ে লুকোচুরি খেলে অর্থনৈতিক সমৃদ্ধি দেখাচ্ছে, যার ফলে আজ দেশের এই চরম দুর্দশা।

বর্তমান সরকার ও বিগত দিনের সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত দিনের সরকারের আমলে শুনতাম খাম্বা কাহিনী আর বর্তমান সরকারের আমলে শুনি পর্দা ও বালিশ কাহিনী। এভাবে দুর্নীতি করে ক্ষমতাসীন ও তাদের মদদে ১৫ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করতে চাচ্ছে। তাই যে কোন মূল্যে এই পাচারকারীদের হঠাতে হবে। পাকিস্তাানের বর্তমান ক্ষমতাসীনরা যেভাবে বিদেশি শক্তির মদদে ক্ষমতায় বসেছে বিএনপি সেই ভাবেই বিদেশী শক্তির মদদে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, তাই তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ঘুরছে। যে ইসি স্থানীয় ছোট ছোট নির্বাচন সুষ্ঠুভাবে করতে সক্ষম হয় নাই সেই শেষের কাছে জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে করার কোনই ক্ষমতা নাই, তাই ইসলামী আন্দোলন ইসির বৈঠকে শুধুমাত্র সময় অপচয় হিসেবে মনে করে।

শায়খে চরমোনাই রাজনীতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নুরুল হুদা কমিশনের শাস্তির দাবিতে আন্দোলন গড়ে তুলি তাহলেই কোন সিইসি ঐরকম লজ্জাজনক নির্বাচন দিতে সাহস পাবে না। অনির্বাচিত অবৈধ সরকারের বিরুদ্ধে কোন সার্থক আন্দোলন তৈরি করতে ব্যর্থ বিএনপিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, পীর