শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

বন্যার্তদের জন্য সংগ্রহ করা ত্রাণের অর্থ অন্য বিপদগ্রস্তদের জন্য ব্যয় করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: এবার বন্যা উপলক্ষ্যে আমার কাছে বেশ কিছু টাকা বন্যার্তদের জন্য জমা হয়েছে। প্রায় সব টাকাই সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খরচ করা হয়েছে।

এখন আমার কাছে আবার কিছু টাকা আসছে। উক্ত টাকা কি আমি আমার এলাকার গরীব মানুষদের জন্য খরচ করতে পারি?

উত্তর: যদি টাকাদাতাগণ উক্ত টাকা ব্যয়ের নির্ধারিত খাত বলে থাকেন, তথা বন্যার্তদের জন্যই তা ব্যবহার করতে হবে। তাহলে উক্ত টাকা অন্য খাতে ব্যবহার করা জায়েজ নয়।

সেই হিসেবে আপনার কাছে আসা বন্যার্তদের জন্য বরাদ্দকৃত টাকা বন্যার্তদের জন্যই ব্যবহার করতে হবে। অন্য খাতে ব্যয় করা জায়েজ হবে না।

তবে যদি দাতাগণ আমভাবে গরীব মানুষদের জন্য ব্যয়ের জন্য অনুমতি প্রদান করে থাকে, তাহলে ব্যবহার জায়েজ হবে।

وهنا الوکیل إنما یستفید التصرف من الموٴکل وقد أمره بالدفع إلی فلان فلا یملک الدفع إلی غیره کما لو أوصی لزید بکذا لیس للوصي الدفع إلی غیره، (رد المحتار، كتاب الزكاة، زكريا-3/189

وفيها – أي فی الیتیمة – سئل عمر الحافظ عن رجل دفع إلی الآخر مالاً، فقال له: ”هذا زکاة مالي فادفعها إلی فلان“ ، فدفعها الوکیل إلی آخر هل یضمن؟ فقال: نعم، له التعیین، (الفتاوى التاتارخانية-3/229

السادس والعشرون: جعلت حجرتي لدهن سراج المسجد ولم یزد عليه صارت الحجرة وقفاً علی المسجد کما قال، ولیس للمتولي أن یصرف إلی غیر الدهن کذا فی المحیط، (البحر الرائق، كتاب الوقف، بيان ألفاظ الوقف-5/319

উত্তর লিখনে: লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা। উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।