মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৫৫৪ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৪ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৫ হাজার ৫০৬ জন।

রোববার (৩১ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে শনিবার (৩০ জুলাই) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৩০৮ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯০৭ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৬০ হাজার ৫০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ২২১ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৮ হাজার ৭৫১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জাপানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ১৩০ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৫৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ৩১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৭৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ৩৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ১২১ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ৭৯ জন। তাইওয়ানে মারা গেছেন ৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫০১ জন।

একই সময়ে ইরানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ৪৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৮ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৬৭ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ১৩৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬২ জন এবং মারা গেছেন ৩২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৩১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ