সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাইফুল্লাহ নামের একজন প্রবাসী বাংলাদেশী মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন, হযরত খুব জানার ইচ্ছা যে ইমারজেন্সি ব্যলেন্স যা আমরা লোন নিয়ে থাকি, তা পরিশোধের সময় যে ১ টাকা বেশি নিয়ে যায়, তা অনেকেই বলছেন সুদ হবে, আবার অনেকেই ইজারা হয়ে এটা জায়েজ আছে। আবার অনেকেই বলছেন পন্য এবং ছামান আলাদা হওয়াতে এটা জায়েজ আছে?

হযরত বিষয়টা একটু ক্লিয়ার করলে খুব ভাল হয়। প্রয়োজনে মাসআলাটা নেটেও দিয়ে দিবেন আশাকরি। যাতে গুগলে সার্চ দিয়ে দেখা যায়।

উত্তর-

সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত টাকা নেয়াটা জায়েজ হবে। যেহেতু তারা ব্যালেন্স শেষ হয়ে গেলে মেসেজ দিয়ে জানায় যে, ব্যালেন্স শেষ হলে ইমার্জেন্সী ব্যালেন্স নিতে পারবে। সুতরাং বুঝা যায় যে, এটি তাদের একটি সার্ভিস। তাই এর চার্জ হিসেবে অতিরিক্ত এক দুই টাকা নেওয়াটা নাজায়েজ হবে না।

তবে যদি কর্তৃপক্ষ পরিস্কার বলে দেয় যে, অতিরিক্ত টাকাটা লোন দেয়া টাকার বিনিময়, তাহলে এটি সুদের আওতাধীন হবে। অন্যথায় হবে না। সূত্র- আহলে হক মিডিয়া।

الإجارة عقد على المنافع بعوض لأن الإجارة في اللغة بيع المنافع (الهداية شرح البداية، كتاب الإجارة- 3\231، المكتبة الإسلامية)

كلّ قرض جرّ نفعًا حرام، فكره للمرتهن سكنى المرهونة بإذن الراهن (رد المحتار على الدر المختار، كتاب البيوع، باب المرابحة والتويلة، مطلب كل قرض جر نفعا حرام-5\166، طيع سعيد)

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ