মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসা কি শরিয়তসম্মত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি এক মসজিদের ইমাম। সাধারণত ফজর ও আসর নামাযের পর মুসল্লিদের দিকে ফিরে বসি। কিন্তু মাঝে মাঝেই মনে প্রশ্ন জাগে- আসলে বিষয়টি কতটুকু শরীয়তসম্মত।

প্রশ্ন জাগার কারণ হল, মুসল্লীরা কিবলামুখী হয়ে দুআ করছে আর আমি কিবলার দিকে পিঠ করে। আর যদি বিষয়টি শরীয়তসম্মত হয় তাহলে জানার বিষয় হল, পুরোপুরি মুসল্লিদের দিকে ফিরে বসতে হবে, নাকি ডান বা বাম দিকে ফিরে বসলেও চলবে?

উত্তর
নামায শেষে মুসল্লীর দিকে ইমামের ফিরে বসা হাদীস দ্বারা প্রমাণিত। হযরত সামুরাহ বিন জুনদুব রা. থেকে বর্ণিত তিনি বলেন-

كَانَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا صَلّى صَلاَةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নামায আদায় করতেন নামায শেষে আমাদের দিকে ফিরতেন। (সহীহ বুখারী, হাদীস ৮৪৫)

তবে হাদীসে উদ্দেশ্য সম্ভবত এমন হবে, যা ফকীহগণ বলেছেন- ইমামের বরাবর সামনে কোনো মাসবুক থাকলে তিনি ডান বা বাঁ দিকে ফিরে বসবেন। অন্যাথা পুরোপুরি মুসল্লিদের দিকে ফিরে বসবেন।

-আলমুহীতুল বুরহানী ২/১৩১; বাদায়েউস সানায়ে ১/৩৯৩; শরহুল মুনয়া পৃ. ৩৪১; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৭; রদ্দুল মুহতার ১/৫৩৩

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ