মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা।

আজ (৯আগস্ট) মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি আব্দুল জব্বার গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ইসলামী ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মোঃ আল আমিন, যুব আন্দোলনের সদস্য মাওলানা তাজুল ইসলাম, উপসম্পাদক মাওলানা আলী হোসেন কারীমী, ছাত্র আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম জিহাদ প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ চরম অবস্থায় দৈনন্দিন জীবন অতিবাহিত করছে। এমতাবস্থায় তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে মানুষের দুর্দশা দূর করতে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ