শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বঙ্গোপসাগরে লঘুচাপ, ট্রলারডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারের জেলেদের মধ্যে ৫৬ জনকে উদ্ধার করা গেলেও এখনো অন্তত ১৯ জন জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার বিকেলে মাছ ধরতে গিয়ে চরফ্যাশন উপজেলার বয়ার চরে আবুল কালাম ও মো: ইউসুফ মাঝির দুটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে অন্য ট্রলারের মাঝিরা ৫ জনকে জীবিত উদ্ধার করে। এখনও ইউসুফ মাঝির ট্রলারের ৮ জেলের সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও দৌলতখানের এক জেলে দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। ভেসে গেছে জাল ও ট্রলারসহ মালামাল। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, ভোলার বেড়িবাঁধগুলো মনিটরিং করা হচ্ছে। কোথাও ভেঙ্গে গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এদিকে জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে। ফলে ভোলা-লক্ষ্মীপুর রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুইদিনে মাছ ধরতে যাওয়া ৩টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৯ জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের শিবচর, মহিপুর পয়েন্টে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ঢালচরের চেয়ারম্যান আবদুস সালাম জানান, মঙ্গলবার ঢালচর থেকে আবুল কালাম, ইউসুফ মাঝির দুটি বোট মাছ ধরতে সাগরে যায়। মাছ ধরতে গিয়ে ১২ জেলে নিয়ে সাগরে ধমায় (ঢেউয়ের কবলে পড়ে) ডুবে যায়। পরে পার্শ্ববর্তী আরেকটি ট্রলার এসে উদ্ধার করে।

একই এলাকার ইউসুফ মাঝির ১৩ জন জেলের আরেকটি ট্রলার ডুবে যায়। এতে ৫ জন জেলে উদ্ধার হলেও এখনো পর্যন্ত ৮ জন জেলে নিখোঁজ রয়েছে। এরা হলেন মো: আব্দুর রহমান, ইসমাইল, রাছেল, তসলিম, আব্দুল মান্নান, জুয়েল, নজু, ছাদেক।

অপরদিকে সৈয়দপুর ইউনিয়ন থেকে ইসমাইল মাঝির একটি ট্রলার ডুবে গিয়ে নিজাম (৩২) নামের এক জেলে সাগরে ডুবে নিখোঁজ হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ