মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জামিয়া সায়্যিদা আয়িশা বালিকা মাদরাসার সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারের জামিয়া সায়্যিদা আয়িশা রাযি. বালিকা মাদরাসা বাহাদুরপুরে দাতা সদস্যদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। শুক্রবার (১২ আগস্ট) মাদরাসা মিলনায়তনে প্রতিষ্ঠাতা সদস্য জনাব আব্দুল করীম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

স্থানীয় মিডিয়া কর্মি জুনাইদ আহমদ বলেন, মাদরাসার পরিচালক মুফতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মাদরাসার বিশিষ্ট দাতা জনাব আতাউর রহমান (ধনু) সাহেব, দুবাই প্রবাসী জনাব আবুল কালাম সাহেব, আবুধাবির মসজিদে জাকারিয়া এর খতীব মাও. এনাম উদ্দিন মুহসিন সাহেব, সিঙ্গাপুর প্রবাসী জনাব আবুল হোসেন সাহেবকে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. হোসাইন আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য জনাব আব্দুল বাক্বী, মাও. জালাল উদ্দিন, মুরব্বি ময়না মিয়া সাহেব, জনাব একরাম আলী সাহেব, শিক্ষক জুনাইদ আহমদ, কয়েছ আহমদ প্রমুখ।

-এসআর