শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মসজিদ নির্মাণ করছেন আহমেদ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অভিনেতা আহমেদ শরীফ নিজ গ্রামের বাড়িতে মসজিদ নির্মাণ করছেন। ধর্মপালনে মন দিয়েছেন। মসজিদ নির্মাণকাজ বেশ খানিকটা এগিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ অভিনেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মসজিদ নির্মাণের কিছু ছবি পোস্ট করেছেন আহমেদ শরীফ।

লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার রহমতে অনেক দূর এগিয়ে গেছে আমার গ্রামের বাড়িতে মসজিদ নির্মাণকাজ। মসজিদ নির্মাণ শেষে এতিমখানা নির্মাণের ইচ্ছা রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা।’

নিজ গ্রাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়ায় একটি মসজিদ নির্মাণ করছেন আহমেদ শরীফ। মসজিদের নাম ‘আহমেদিয়া জামে মসজিদ’।

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে স্ত্রী মেহরুন আহমেদের সঙ্গে সুখের দাম্পত্যে এক কন্যার বাবা আহমেদ শরীফ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ