শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সিলেটের প্রবীণ আলেম মাওলানা হারিছ উদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি: সিলেটের হরিপুরের মিছবাহুল উলূম শ্যামপুর মাদরাসার মুহতামিম, বর্ষীয়ান আলেম মাওলানা হারিছ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২০ আগস্ট) রাত ১০টায় সিলেট ফ্রিডম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তিনি গত ১ বছর ধরে বিভিন্ন হাসপাতালে জন্ডিসের কারনে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের জানাজার নামাজ আজ রোববার দুপুর ২টা ৩০ মিনিটে মিছবাহুল উলূম শ্যামপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজের ইমামতি করবেন মরহুমের ছোট ছেলে মাওলানা নাজিম উদ্দীন।

জানা যায়, মাওলানা হারিছ উদ্দিনের বয়স ৯০য়ের কাছাকাছি। মিছবাহুল উলূম শ্যামপুর মাদরাসায় প্রায় ৫০ বছর ধরে মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ