মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ময়মনসিংহে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলী ফারুকী
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রতিটি ইউনিয়নে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

গত তিনদিন ধরে প্রতিদিন সকালে বিভিন্ন ইউনিয়নে গফরগাঁও উলামা সমিতির উদ্যোগে মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেন আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

বর্ষাকাল শেষে ভাদ্র মাসেও অনাবৃষ্টি ও দাবদাহ। সর্বত্র টানা খরা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। রোপা আমনের ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল রোববার সকালে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে গফরগাঁও উলামা সমিতি।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট কৃষিজমি শুকিয়ে গেছে। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ।

নামাজ শেষে আমাটিয়া গ্রামের গরিব কৃষকরা বলেন, চাষবাস করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ার ক্ষেত শুকিয়ে গেছে।

মাওলানা মাহমুদুল হাসান সালমানী বলেন, ‘রাসুল সা. উনার সময়েও বৃষ্টির জন্য এই নামাজ আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ