রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮


ঢামেক সংলগ্ন ৩টি ফার্মাসি খোলা রাখা যাবে ২৪ ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন তিনটি ফার্মেসিকে ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ডিএসসিসি থেকে শর্তসাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়।

ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি লুৎফর রহমান খানের লিখিত আবেদনের প্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়।

৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি পেয়েছে, ডিএস ফার্মেসি, অপু এন্টারপ্রাইজ ও খান জাহান আলী ফার্মেসি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ঢাকা মহানগরীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিএসসিসি মেয়র যে উদ্যোগ নিয়েছেন, তাতে সবাই সাড়া দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ হতে তিনটি ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি চেয়ে আবেদন করা হয়।

তিনি আরও বলেন, যথার্থতা বিবেচনা করে আমরা তাদের আবেদনে সাড়া দিয়ে ওই তিনটি ফার্মেসিকে ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দিয়েছি। আজ বৃহস্পতিবার থেকেই এটা কার্যকর হবে।

এভাবে যারা যথাযথভাবে আবেদন করবেন, আমরা তাদের আবেদনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয়তা অনুসারে অনুমোদন দেব। এই অনুমোদন কার্যক্রম একদিনের মধ্যেই সম্পন্ন করা হবে বলেও জানান ডিএসসিসির এ কর্মকর্তা।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ