রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়ানো যাবে না : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদেরকে কোচিং সেন্টারে পড়াতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, আইনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কোচিং করার কথা বলা হয়েছে। একই সঙ্গে এটা অনৈতিক যে শিক্ষক ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেয় কিংবা কম নম্বর দেয়, এই অংশটুকু একেবারেই অনৈতিক। এ কারণেই কোচিং সেন্টারে পড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এ সময় উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি জাহিদুর ইসলাম রোমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ