শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল সভা ও বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি রুহুল আলমের প্রবাস গমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি আব্দুল্লাহের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদ আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সেক্রেটারি দিলওয়ার হোসাইন,বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সভাপতি শরীফুল হাসান।

সভায় বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সংগ্রহ অভিযান সম্পন্ন করত প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করে প্রতিটি ইউনিয়নে কর্মী সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
এছাড়াও তিনটি স্পটে ব্লাডগ্রুপ ক্যাম্পেইন করার নীতগত সিদ্ধান্ত নেয়া হয়।

অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি রুহুল আলমের প্রবাস গমন উপলক্ষে বিশেষ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের কমিটিতে আব্দুল আলিম ও আমানুর রশিদ
নতুন দায়ীত্বশীল হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে তারা তাদের দায়িত্ব বুঝে নেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি জাহিদ হাসান, রুহুল আলম, সেক্রেটারি জাহিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আরশাদ জাফরী, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আলম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ রাহাত, প্রচার সম্পাদক ওলিউর রহমান, নির্বাহী সদস্য মুজাহিদ ইসলাম, আমানুর রশিদ, আব্দুল আলিম, ফাহিম আহমদ প্রমুখ।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ