রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

হজে অনিয়মের অভিযোগ: ২৬ এজেন্সিকে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর হজ কার্যক্রমে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ২৬টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সরকার।

গত ১৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এসব হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এসব এজেন্সিকে জবাব দিতে বিভিন্ন মেয়াদে সময় দেওয়া হয়েছে।

গত ৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়। এ উদ্দেশ্যে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শেষ হয় গত ৮ আগস্ট।

এবার ৩৪৯টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করে। এ বছর সরকারিভাবে চার হাজার ১১৫ জন ও বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে ৫৫ হাজার ৮৮৫ জন হজ পালন করেছেন।

তবে হজ কার্যক্রমে সম্পৃক্ত অনেক এজেন্সির বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে। সেগুলো হলো- হজ পালনের জন্য নিবন্ধনের অর্থ নিয়েছে কিন্তু হজের নিবন্ধন করেনি। প্রতিশ্রুতি দিয়েও হজে পাঠায়নি। হজে পাঠাতে না পরলেও অর্থ ফেরত দিচ্ছে না, নিচ্ছে প্রতারণার আশ্রয়।

এছাড়া অস্বাস্থ্যকর, নিম্নমানের এবং পর্যাপ্ত খাবার না দেওয়া, নিম্নমানের হোটেলে রাখা, পানির ব্যবস্থা না করা, এক রুমে গাদাগাদি করে ও অপরিচ্ছন্ন পরিবেশে হজযাত্রীদের রাখার অভিযোগ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ