রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

কুর্মিটোলা হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় তা নিভিয়ে ফেলে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ১০ তলা থেকে নবম তলায় অর্ধেক রোগীকে নামিয়েও আনা হয়। তবে রোগীদের কারো ক্ষতি হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দু’টি ইউনিট তাৎক্ষণিকভাবে সেখানে যায়। রাত ১২টা ৮ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, হাসপাতাল ভবনের নবম তলায় বিদ্যুতের একটি নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সূত্রপাত।

পুলিশের ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক বলেন, আগুন লাগার পর ওপর থেকে ৫০ শতাংশ রোগীকে নামিয়ে আনা হয়। এর মধ্যেই আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ