রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ভারত সফরে কুশিয়ারার পানিবণ্টন ছাড়া আর কোনো অর্জন নেই: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে কুশিয়ারা নদীর পানিবণ্টন চুক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভারত সফরের একমাত্র সফলতা বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দলটিতে নতুন সদস্যর যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ভারত সফরে কি পেয়েছেন, একটা স্মারকলিপি সই করেছেন সেগুলোর মধ্যে এক নদীর পানি বন্টন ছাড়া তো আর কিছু নাই। তাও কত কিউসেক পানি বণ্টন করেছেন। হাজারের কোটাও যায়নি। কয় বিঘা জমি সেচ দেওয়া যাবে তার মাধ্যমে। ওই নদী তো আমদেরই। এর বাইরে যে সমস্ত চুক্তি করেছেন তা একজন জয়েন সেক্রেটারি গেলেই করতে পারতো।

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকেন। আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমার দেশে আমি আপনাকে জবরদখলদারি বলি, কিন্তু বিদেশের মাটিতে আপনি অপমানিত হন। তা চাই না।

‘মানুষ এখন বিদ্রোহী করতে চায় এদের বিরুদ্ধে। আমাদের উস্কানি দেয় জিজ্ঞাস করে এতদিন ধরে একটা সরকার আছে করেন কি? আমরা তো আমাদের কাজ করছি। কিন্তু এটা সত্য আমরা যা চাই, যখন চাই, যেরকম করে চাই তখনই সেরকম করে পারি না।’

তিনি বলেন, অনেকে বলেন পারছেন না তো আওয়ামী লীগের সঙ্গে। তারা তো আছেই। আওয়ামী লীগকে কি হারাতে পারবেন? আমি মনে করি আওয়ামী লীগ হেরে গেছে৷ যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছিল, সেই আওয়ামী লীগ মানে এখন পুলিশ লীগ। পুলিশ নাই, আওয়ামী লীগ নাই। পুলিশ নাই ১২ ঘণ্টাও আওয়ামী লীগ থাকতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ নাগরিক ঐক্যকে চ্যালেঞ্জ কররে পারে। একটা ডিভেট হতে পারে।

প্রধানমন্ত্রী প্রসঙ্গ টেনে মান্না আরও বলেন, আপনি বলছেন বাসায় আসেন চা খাওয়াবো। আবার বাসার আসার আগেই পথের মধ্যে লাঠি দিয়ে পেটাতে থাকবেন এরকম ৪২০ করার দরকার কি? না পারলে বলবেন পারছি না। দ্রব্যমূল্যর দাম কমাতে পারছেন না। আবার জীবনের নিরাপত্তাও দিতে পারেন না। গুম-খুন বন্ধ করতে পারেন না। সারা পৃথিবীর সামনে মাথা হেট করে ফেলেছেন, আপনার তো ক্ষমতায় থাকার অধিকার নাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ