বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৩ লাখের বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৩৪৮ জন।

শনিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনার টিকাদানবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৮ লাখ ৯ হাজার ২৮৮ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ১৪ লাখ ৩ হাজার ৬১৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৩৪৮ জন।

এ ছাড়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ১৭৮ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ২৩ হাজার ৯৩৭ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের মধ্যে ৮ লাখ ২৪ হাজার ৯৭৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ