মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কাল ভোর ৬টা থেকে ধর্মঘটে সিলেটে সব ধরনের গণপরিবহন (বাস, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক) চলাচল বন্ধ থাকবে।

রোববার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৯ নভেম্বর সিলেট জেলা প্রশাসক বরাবর আমরা ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলাম। সেসব দাবি মানার কোনো উদ্যোগ না নেয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল থেকে সিলেটে সব ধরনের গণপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

শ্রমিকদের ৫ দফা দাবিগুলো হলো— সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিকশাচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, তথাকথিত ঘোষিত কমিটি বাতিল করা, মনোনয়ন ফি বাবদ আদায় করা টাকা ফেরত দেওয়া, সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার করা এবং সিলেট জেলা বাস এবং মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর কোতোয়ালি থানায় দায়ের করা মামলা প্রত্যাহার করা

এছাড়া সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতুতে (শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু ও শাহপরান সেতু) টোল আদায় বন্ধ এবং সিলেটের চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ