বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

সহজ ডটকমের জরিমানার স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেনের টিকিট দু’বার বিক্রি করার অপরাধে সহজ ডটকমকে করা ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানার স্থগিতাদেশের মেয়াদ ২ মাস বাড়িয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার সহজ ডটকমের পক্ষে সময় আবেদন করলে মেয়াদ ২ মাস বাড়িয়ে দেন বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত ২৬ জুলাই সহজ ডটকমের পক্ষে ব্যারিস্টার তানজীব উল আলম জরিমানার আদেশ স্থগিত চেয়ে এ রিট করেন। রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

পরে ৩১ জুলাই রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

তবে সহজ ডটকম নিজেদের নির্দোষ দাবি করে দায় চাপাচ্ছে রেল কর্তৃপক্ষের ওপর। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথাও ভাবছে প্রতিষ্ঠানটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ