মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মৃত বাবাকে রেখে এসএসসি পরীক্ষা দিল ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলায় বাবার মরদেহ বাসায় রেখে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিল সাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী। বুধবার রাত ১১টায় উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর (কামারপাড়া) গ্রামে মারা যান সাব্বির বাবা ৫৫ বছর বয়সী মিজানুর রহমান।

অন্যদিকে,বাবার মরদেহ বাসায় রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয় ছেলে সাব্বির হোসেন।

সাব্বির একই ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার কেন্দ্র বিরল সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, সাব্বিরের বাবা মিজানুর রহমান একজন পান দোকানদার। বুধবার রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বিকেলে ভান্ডারা ইউনিয়নের রামপুর (কামারপাড়ায়) গ্রামে নামাজে জানাজা শেষে মরহুমকে দাফন করা হয়।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ চন্দ্র রায় বলেন, সাব্বির একজন মেধাবী ছেলে। তার বাবা একজন পানের দোকানদার। কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাতেন। সকালে আমি খবর পাই সাব্বিরের বাবা মারা গেছে। এদিকে সাব্বিরের এসএসসি পরীক্ষা থাকায় সাব্বির তার বাবাকে রেখে পরীক্ষা দেয়। বৃহস্পতিবার তার বাংলা পরীক্ষা ছিল। আমি সাব্বিরসহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ