শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মহানবীকে সা. কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহানবী হযরত মোহাম্মদকে সা. নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় মেহেদী হাসান ফরিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

মেহেদী হাসানকে ঢাকার বাসাবো এলাকা থেকে আটক করা হয় বলে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

তিনি বলেন, আটক ব্যক্তি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘চাচাতো ভাই বোন বিবাহ হলে সম্পর্কে অসঙ্গতি -চাচা হবে শ্বশুর, বাবা হবে চাচা শ্বশুর, ভাই-বোনেরা হবে শালা শালী, নিজের ভাই-বোনেরাও তাই। এভাবে মামাত, ফুফাত খালাত ভাই-বোনের বিয়ে হলে সম্পর্ক একইরকম ! হিসাব মিলে কই?’

আশিকুর রহমান জানান, সেই ফেসবুক পোস্টে মেহেদী হাসান তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করেন। হযরত মোহাম্মদকে সা. নিয়ে এরূপ অশালীন মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া হরিণাকুণ্ডু ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. তৈয়বুর রহমান এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

এসপি বলেন, ‘বিষয়টি দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান দ্রুত শনাক্ত করে কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএমপির মাধ্যমে শনিবার বিকাল ৫টায় ঢাকার বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান ফরিদ হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে।তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ