শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

খুলনায় বাসচাপায় মাদরাসা শিক্ষক-মুয়াজ্জিন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনার হোগলাডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের মো. কাউসার হোসেনের ছেলে হাফেজ শরিফুল ইসলাম (২৩)। তিনি রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। অপরজন খুলনার ডুমুরিয়ার মো মোস্তফার ছেলে মো. বেলাল হোসেন (২৪)। তিনি রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে বেপরোয়া একটি বাসের চাপায় তারা নিহত হন। ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, নিহতরা রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মোটরসাইকেলে উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়ি সাতক্ষীরার দিক থেকে খুলনার দিকে আসছিল। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ