মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পুলিশের চেষ্টায় ছেলেকে ফিরে পেলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা সংবাদদাতা>

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ছেলে তামিম (১৫) কে ফিরে পেয়েছেন তার বাবা। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাবা আনোয়ার হোসেন।

ঘটনা সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৯নং ওয়ার্ডের মোঃ আনোয়ার হোসেন (৬৩) মিয়ার ছেলে মোঃ তামিম (১৫) গত ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৫টায় ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যায়, পরবর্তীতে ছেলে বাড়ীতে ফিরতে দেরি করায় বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেলে পরদিন বোরহানউদ্দিন থানায় উপস্থিত হয়ে একটি নিখোঁজ জিডি দায়ের করেন। (জিডি নং-৮৪৬/২২)।

দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে বোরহানউদ্দিন থানা পুলিশ সোমবার (১৯ সেপ্টেম্বর) নিখোঁজ মুহা. তামিমকে উদ্ধার করে তার পিতার কাছে হস্তান্তর করেন।

ছেলেকে ফিরে পেয়ে বাবা আনোয়ার হোসেন মিয়া অত্যন্ত আনন্দিত। তিনিসহ তার নিকট আত্মীয়রা বোরহানউদ্দিন থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ