মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ময়মনসিংহে এবারও হচ্ছে ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র সিরাতুন্নবী সা. উপলক্ষে প্রতিবারের মতো এবারও ময়মনসিংহে আয়োজন করা হচ্ছে ইসলামি বইমেলার।

সীরাতকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হয়ে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত মেলা চলবে।

দেশের নামিদামি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠেয় এই মেলার বাস্তবায়ন কমিটির বৈঠক গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, প্রকাশক, প্রকৌশলী, চিকিৎসক, সমাজসেবী, সাহিত্যকর্মী, শিল্পী, ব্যবসায়ীসহ অর্ধশতাধিক উলামায়ে কেরাম।

আয়োজনটি সফল, সুন্দর ও প্রাণবন্ত করতে সবাই আন্তরিকভাবে অত্যন্ত মূল্যবান মতামত ও পরামর্শ দেন। মেলার প্রস্তুতি ও প্রচারণার জন্য একাধিক উপকমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

রবিউল আওয়াল উপলক্ষে ময়মনসিংহে এমন একটি আয়োজনের অংশীদার হতে পেরে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

বইমেলার অন্যতম আয়োজক মাওলানা আমির ইবনে আহমদ জানান, ২০০৭ সাল থেকে ময়মনসিংহে রবিউল আওয়াল উপলক্ষে ইসলামি বইমেলার আয়োজন চলে আসছে। যাতে সব শ্রেণি-পেশার মানুষ বিপুল আগ্রহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে থাকেন। তিনি আশা করছেন, এবারও ইসলামি বইমেলা সাড়া ফেলবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ