মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আবারও মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি করবস্থান থেকে আবারও ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় বড়বোয়ালী কবরস্থানে এ ঘটনা ঘটে মঙ্গলবার সকালে কবরগুলো খোঁড়া অবস্থায় দেখেন এলাকাবাসী।

শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ নূর-এ আলম জানান, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার শিবালয় ইউনিয়নের বড়বোয়ালী কবরস্থান থেকে চারটি মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও দুই দফায় একই কবরস্থান থেকে ১১ টি মানুষের কঙ্কাল চুরি হয়।

এদিকে, একই কবরস্থান থেকে একাধিকবার কঙ্কাল চুরি হওয়ায় এলাকাবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার তদন্ত করে কঙ্কাল চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১১ আগষ্ট একই উপজেলার কাতরাসিন ও বোয়ালি এলাকার দুটি কবরাস্থান থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ