বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তাকরিমের অভিভাবকদের প্রতি শায়খ আহমাদুল্লাহর বিশেষ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’র ১৫ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমাদ তাকরিম। তার এই বিরাট অর্জনে গর্বিত গোটা দেশ।

হাফেজ সালেহ আহমাদ তাকরিমের সাফল্যের খরব ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসায় ভাসছে সে। সেই ধারাবাহিকতায় এবার তাকে অভিনন্দন জানালেন দেশের বিশিষ্ট ইসলামী আলোচক ও প্রখ্যাত দাঈ শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার বিকেলের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে শায়খ আহমাদুল্লাহ তাকরিমকে বিশেষ এই অভিনন্দন জানান।

শায়খ তাতে লেখেন, ‘মক্কায় অনুষ্ঠিত কিং আবদুল আজীজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম ১১১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করায় তাকে ও তার শিক্ষক-অভিভাবকদের অভিনন্দন। মহান আল্লাহ তার জীবনে সর্বাঙ্গীন কল্যাণ দান করুন।’

তবে একইসাথে অনন্য এ অর্জন প্রাপ্তিতে আনন্দের পাশাপাশি শায়খ আহমাদুল্লাহ ওই পোস্টের মাধ্যমে হাফেজ তাকরিমের শিক্ষক ও অভিভাবকদের বিশেষ পরামর্শ দিয়েছেন।

তিনি তাদের সতর্ক করে লিখেছেন, ‘তার সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ, তাকে খুব বেশি পাবলিক প্রোগ্রামে উপস্থাপন করে তার সামনে অগ্রসর হওয়ার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে দিবেন না। এবার তাকে নিবিড়ভাবে ভালো আলেম ও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ দিন। আমাদের নিজেদের সামান্য স্বার্থে ব্যবহার কিংবা অতি মাতামাতির কারণে এ ধরনের সম্ভাবনাময় ছেলেরা হারিয়ে যায়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ