বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব ।।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ও সৃজন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচ উদ্বোধনী ক্লাসের মাধ্যমে শুরু হয়েছে।

আজ শুক্রবার কোর্স সমন্বয়ক আমিন ইকবালের পরিচালনায় উদ্বোধনী ক্লাস নেন গদ্য শিল্পী মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

দ্বিতীয় ব্যাচে ক্লাস করাবেন বাংলাদেশ সেন্টার ফর দাওয়াহ’র চেয়ারম্যান মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার, আহমদ সেলিম রেজা। লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, দৈনিক যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ।

ইতিমধ্যেই আওয়ার ইসলাম ও সৃজন একাডেমি'র যৌথ উদ্যোগে তাদের প্রথম ব্যাচটি সমাপ্ত হয়েছে। কোর্স শেষে সমাপনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন আজকের ক্লাস শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব ও সৃজন একাডেমি'র পরিচালক আমিন ইকবাল।

তাছাড়াও উপস্থিত ছিলেন, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, মালিবাগ চৌধুরীপাড়ার মুহতামিম, মুফতি মাহফুজুল হক কাসেমী, ঢাকা মেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, আমার বার্তার সহকারী সম্পাদক মাসুউদুল কাদির প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ