মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৪২৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫৪ জনের।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ৯৪৬ জন। এ সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৯ হাজার ৬৮৫ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৮৫ জন। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ১১১ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৭৭ জন এবং মারা গেছেন ৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৬৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ২৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ