মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

৬ মাসে ৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস: রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা দেওয়ার সংখ্যা বাড়ছে। প্রতিদিন ঢাকার সৌদি দূতাবাস প্রায় ৪ হাজার ভিসা দিচ্ছে। গত ৬ মাসে ৫ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস।

রোববার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সৌদি রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সৌদি বাদশাহ ফয়সালের মধ্যেও একাধিক বার সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বের সূচনা হয়েছিলো। বাংলাদেশ-সৌদি আরব নানা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে। বিশেষ করে সৌদির নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে বাংলাদেশ অংশ নিয়েছে। বাংলাদেশে যথাযথ পরিবেশের কারণে অনেক সৌদি কোম্পানি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবে ২.৬ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি উভয় দেশের উন্নয়নে কাজ করছে। তারা রেমিট্যান্সও পাঠাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ও সৌদি আরব এখন সম্পর্ক উপভোগ করছে। দুই দেশের বহুমুখী সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে। উভয় দেশ একে অপরের উন্নয়নে অবদান রাখছে। আগামী দিনে উভয় দেশের দ্বিপক্ষীয় ও বহুমুখী সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ