রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

মিথ্যা প্রচারের অভিযোগে ইলিয়াসসহ চারজনের বিরুদ্ধে বনজের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশের তদন্ত সংস্থা- পিবিআই এর প্রধান বনজ কুমার মজুমদার।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি থানায় এই মামলা করেন। মামলার চার আসামি হলেন, ইলিয়াছ হোসাইন, হাবিবুর রহমান লাবু, আব্দুল ওয়াদুদ মিয়া ও সাবেক এসপি বাবুল আকতার।

মামলার এজাহারে বনজ কুমার উল্লেখ করেন, চট্টগ্রামের মিতু হত্যাকাণ্ডের তদন্ত চলার সময় এই মামলার প্রধান আসামি হিসাবে সাবেক এসপি বাবুল আকতারের নাম বেরিয়ে আসে।

তদন্তের সময় বাবুল আকতারকে গ্রেপ্তার করা হয়। জেল হাজতে থেকে মিতুর স্বামী বাবুল আকতার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেন।

এজন্য তিনি এবং অপর আসামিরা বিদেশে পালিয়ে থাকা কথিত সাংবাদিক ইলিয়াস হোসেনকে দিয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ