মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

৫ রবিউল আউয়াল পর্যন্ত চলবে বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৫ রবিউল আউয়াল পর্যন্ত চলবে বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন।

আজ মঙ্গলবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহাপরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে, আসন্ন ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের (রেজিস্ট্রেশন) কার্যক্রম চলছে।

নিবন্ধন (রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ০৫ রবিউল আউয়াল (০২/১০/২২ঈ, রবিবার)। বিলম্ব ফি সহ ১৫ রবিউল আউয়াল (১২/১০/২২ঈ, বুধবার)।

এখনাে যে সকল মাদরাসা কর্তৃপক্ষ নিবন্ধন ফরম সংগ্রহ করতে পারেননি তারা পার্শ্ববর্তী মারকাযের সাথে যােগাযােগ করে ফরম সংগ্রহ করে তার ফটোকপি করে নিন। বেফাকের ওয়েবসাইটে এবং ফেইজবুক পেইজে ফরম দেওয়া আছে, সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন।

বি. দ্র. আসন্ন ৪৬তম পরীক্ষায় জোন ভিত্তিক খাতা দেখার পদ্ধতি স্থগিত করা হয়েছে। মুমতাহিনগণ নিজ নিজ অবস্থানে থেকে খাতা দেখবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ