মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিদ্যালয়ের পানি পান করে ৫০ শিক্ষার্থী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে অসুস্থ শিক্ষার্থীদের।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমান জানান, সকালের দিকে স্কুলের ষষ্ঠ ও নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। অন্য শিক্ষার্থীরা বিষয়টি তাকে অবগত করে। পরে তিনিসহ অন্য শিক্ষকেরা বিদ্যালয়ের দুটি টিউবওয়েলের মধ্যে একটি টিউবওয়েলে পানিতে কীটনাশকের গন্ধ পান। তারপরই টিউবওয়েল সিলগালা করে দেন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল হক বলেন, প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী ভালো আছে, ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তাদের ছাড়পত্র দেওয়া হবে।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা বলেন, এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক তথ‍্য বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ