মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নৌকাডুবিতে মৃত ৬৯ জনের পরিবার পেল ৫৫ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবিতে মারা যাওয়া ৬৯ জনের পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে মৃতদের পরিবারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার টাকা ও দুই বস্তা শুকনো খাবার তুলে দেওয়া হয়।

পঞ্চগড়েরে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, পঞ্চগড় ও দেশের ইতিহাসে নৌকাডুবিতে এত মানুষ মারা যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ঘটনার দিন আমরা ২০ হাজার টাকা ও পরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দিয়েছি। আজকে আমাদের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার করে টাকা দেওয়া হল। সেই সঙ্গে দুর্যোগের সময় আমরা যে খাবারটা দেই সেটা দুই বস্তা করে দেওয়া হলো। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আর খুব শিগগিরই আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী ঘাটে যাওয়ার জন্য সেতু নির্মাণে কাজ শুরু হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ