মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

আমিন আমিন ধ্বনিতে শেষ হলো বসুন্ধরা মারকাযের ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ব্যাপক উলামায়ে কেরামের উপস্থিতিতে আমিন আমিন ধ্বনিতে শেষ হলো মারকাযুল ফিকরিল ইসলামি (ইসলামিক রিসার্চ সেন্টার) বসুন্ধরায় শুরু হয়েছে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৯তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা।

আজ শুক্রবার মাগরিবের পূর্বে খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরাবিয়ার বর্তমান জানেশীন মুফতি আরশাদ রাহমানী’র এক কান্না বিজরিত মোনাতে শেষ হয় এই ইজতেমা।

মোনাজাতের আগে তিনি নসিহতমূলক বয়ানে উপস্থিত উলামায়ে কেরামকে আকাবির আসলাফের নকশে কদমে চলার কথা স্মরণ করিয়ে দেন এবং দ্বীনের জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।

এদিকে, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া এর ১৯তম বার্ষিক ইহইয়ায়ে সুন্নত ইজতিমা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়। দেশের সবগুলো জেলা থেকে প্রায় ৫ হাজারেরও বেশি ওলামায়ে কেরামের আগমন ঘটে এ আয়োজনে।

প্রসঙ্গত, শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নতের আমলী মাশকের এ ইজতেমাটি আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতেমার সুচনা করেন। তার ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ